- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পোস্টগুলি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বোবা বোধ ইন্দ্রগুলি চল নেড়ে চেড়ে দেখি চক্ষু তুমি কি দেখো ? চশমা সমেত সেই কবে থেকে ক্লান্ত আমি দৃষ্টি বিকল আদি অন্তে ! কন্ঠে তাহার মধু মাখা ভাষা কর্ণ কুহরে জাগেনা নতুন আশা ঘ্রানের শক্তি আজও কি আছে অবশিষ্ট সোদা গন্ধ ঘিরে থাকে যেন মোহাবিষ্ট ! জিহ্বা এত দীর্ঘ হয় ! জিরাফ নয়তো ? লালসা দেখো লাগাম ছিন্ন দিগন্ত বিস্তৃত কোনো বোধ আজ আর নাই অবশেষ স্নায়ু গুলি তবে কেবলি বিকল উড়েনা তাইত আকাশে বিফল স্বপ্ন অবিরত ! জাহিদ ডাক্তার ২৬ শে নভেম্বর মাধবদী ২০১২ খ্রি :
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লাটিম ওই আমলেও একটা লাটিম ছিল আমার ঘুরত অনেক জোড়ে সাড়া পড়ত ভর দুপুরে চেনা এক দুপুর সেই দুপুর মনে আছে তোর ? মনে থাকলেও কি আর না থাকলেই কি কিছুই যায় আসেনা তাতে ! এখন সন্ধা রাত আসবে একটু পর তার পর আবার সকাল হয়ে দুপুর ! তবু কোনো কোনো দুপুরকে সারা জীবন মনে থাকে এর কোনো মানে হয় ? মন তুমি বেজায় বোকা খামাখা এত ভাব কেন ভাবনা গুলোকে মুক্ত করে দাও যেখানে খুশি চলে যাক ! তার পর চল আমরা আবার ফিরে যাই ! সময়কে পেছনে ফেলে দুরে অনেক দুরে ! যেখানে সময়ের কোনো নাম থাকেনা ! জাহিদ ডাক্তার ১৬ ই নভেম্বর ভুলতা নারায়নগঞ্জ ২০১২ খ্রি :
Cricket
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ক্রিকেটীয় জাতীয়তাবাদ ধর্মীয় জাতীয়তা ফলাফল গনহত্তা ভাই বধে ধর্মের ভাই ইতিহাসে খুব কম নাই '৭১ ভুলিনাই এই হলো সারবেত্তা ! চাষা ভূষার ছেলে পুলে খেলছে দেখছে জগৎ মিলে চাঁদ তারার নর্তন কীর্তন দেখ চেয়ে বিবর্তন ! মীর জাফর ছিল যত যুক্তি তাদের কত শত সবাই যখন গোলাম সাজে চাষা ভুষা মান রাখে ! মোদের ছেলেও ক্রিকেট খেলে জগত দেখুক চক্ষু মেলে বাজান রে তোর ভয় নাই খেলে হারলে লজ্জা নাই ! খেলার মাঠে সবাই ভাই দেশের মান রাখা চাই ! জাহিদ ডাক্তার ঢাকা ১৬ ই নভেম্বর ২০১২ খ্রি :
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রাজনীতি গণতন্ত্র পরিবারতন্ত্র ইত্যাদি ভাবনা পূর্ব প্রকাশিতের পর : মধ্যে অনেক বেশী বিরতি হয়ে গেল পাঠকের মনেরাখা কঠিন পূর্বের কথা ! আমারও মনে থাকেনা তাই এই লিখে রাখা ! আমি যেহেতু পেশাদার লেখক নই তাই এমন হতছে অনেকটা সেই জেনারেলদের রাজনীতির মত যারা দেশের অতন্দ্র প্রহরী আর তাদের অতিরিক্ত দায়িত্ব রাজনীতি করা ! যা কেবল দেখাযায় আমাদের মত উন্নয়নশীল দেশ গুলিতে যেখানে আগে রাষ্ট্র ক্ষমতা দখল তারপর দল গঠন ! ফলাফল সেই কিচ্ছা ভারত পাকিস্তান দেশ ভাগের পর ভারত শাসিত হতে লাগলো রাজনীতিকদের দিয়ে আর পাকিস্তান জেনারেলদের দিয়ে আর তাই আল্লার আশির্বাদ পেল হিন্দুস্থান আর পাকিস্তান মার্কিনিদের আশির্বাদে চলতে থাকলো ! আমাদের বাংলাদেশ স্বাধীনতার পর মাত্র কয়েক বছর রাজনীতিকদের শাসনে থাকার পর সেই পাকিস্তানী ঐতিহ্য জেনারেলতন্ত্র গণতন্ত্র বুটের নিচে ! অনেকটা রক্ষক ভক্ষকের মত আর উন্নত গণতান্ত্রিক দেশ গুলো তাদের ঈমানী দায়িত্ব পালন করতে লাগলেন ! অন্ধের হস্তি দর্শনের মত আমরা আমজনতা ফ্রুট পান করে আমের স্বাদ ভুলতে বসেছি ! দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শুরু হলো ক্যাডারতন্ত্র শিক্ষকরা বলতে শুরু করলেন মারহাবা মারহাবা ...